উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশ কি এমপি আনারের?

0
577

কলকাতায় অভিজাত ফ্ল্যাটে সরকারদলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার খুন হয়েছিলেন বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল। এখন সেই সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে কয়েক কেজি মাংসের টুকরা উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো এমপি আনোয়ারুল আজীমের মরদেহের খণ্ডিত অংশ কি না, তা এখনো পুলিশ নিশ্চিত হতে পারেনি। তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেছেন, এখন এসব মাংসের টুকরার ডিএনএ পরীক্ষা করা হবে। তারপর এ বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

আলোচিত এই হত্যাকাণ্ডে ঢাকা ও কলকাতায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, আনোয়ারুল আজীম ১২ মে কলকাতায় যাওয়ার পরদিন ফাঁদে ফেলে তাঁকে ওই ফ্ল্যাটে নিয়ে হত্যা করা হয়। আলামত মুছে ফেলার জন্য তাঁর দেহ টুকরা টুকরা করে ছড়িয়ে দেওয়া হয়।