
নিজস্ব প্রতিবেদক:
এক সময় মোহনা টিভির ডেস্কে কাজ করতেন। এরপর বোন সাংবাদিক মুন্নী সাহা তাকে এটিএন নিউজে চাকরী দেন। নাম তার প্রণব সাহা অপু। ছিলেন পতিত স্বৈরাচার সরকারের ঘনিষ্ঠ দোসর। মুজিব জন্মশত বার্ষিকী ঘিরে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন কয়েক কোটি টাকা।

এক সময় মিরপুর থেকে বাসে ঝুলে আসতেন কাওরান বাজার এটিএন নিউজ কার্যালয়ে। ভাড়া বাসা থেকে ঢাকায় অন্তত ৫ টি ফ্ল্যাটের মালিক হয়েছেন। অনেকগুলো গাড়ির মালিক তিনি। বোনের আশকারায় এটিএন নিউজকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন। এখনো তার রেশ রয়ে গেছে এটিএন নিউজে।

গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরের কাছে এটিএন নিউজের শেয়ার বিক্রি করে দিয়ে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানকে দিয়েছেন কয়েক কোটি টাকা। বিনিময়ে প্রতি মাসে জাহাঙ্গীরের কাছ থেকে মাসোহারা পেতেন প্রণব সাহা অপু।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিয়মিত টকশো করেছেন বাংলাদেশ টেলিভিশন-বিটিভিতে। ৫ আগষ্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ও পালিয়ে যাওয়ার আগের দিন পর্যন্ত টকশো করেছেন সেখানে। শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ানবাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে উত্তেজিত জনতা কর্তৃক ঘেরাও এবং আটকের পর আলোচনায় তার ভাই প্রণব সাহা অপুর নাম। প্রশ্ন উঠছে-প্রণব সাহা অপু এখন কোথায়?


যিনি কাওরান বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদাবাজি করতেন।
প্রণব সাহা অপু ঘনিষ্ঠজনদের কাছে বলে বেড়াচ্ছেন-জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ হয়েছে, তার বিরুদ্ধে কেউ কোনো ব্যবস্থা নিতে পারবে না।




