
বিশেষ প্রতিবেদক:
গণপূর্তের উপ বিভাগীয় প্রকৌশলী এস এম ফরহাদুজ্জামানের বিরুদ্ধে ঢাকা বিভাগ গণপূর্ত ই/এম উপ বিভাগ ১৩-এ দায়িত্ব পালনের সময় কোটি কোটি টাকা আত্মসাত করেছেন। বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী এবং জাতীয় সংসদ ভবনের আমব্রেলা প্রজেক্টের আওতায় এ অর্থ আত্মসাত করেন তিনি।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে- গণপূর্তের উপ বিভাগীয় প্রকৌশলী এস এম ফরহাদুজ্জামান ওরফে আজাদ জাতীয় সংসদের সাউথ প্লাজার টানেলে আমব্রেলা প্রজেক্টের মাধ্যমে এবং এপিপির মাধ্যমেও কাজ করিয়েছেন। একটির কাজ শেষ করে আরেকটির টাকা পুরোটাই আত্মসাত করেছেন উপ বিভাগীয় প্রকৌশলী এস এম ফরহাদুজ্জামান। তাছাড়া সংসদের ভিতরে বিভিন্ন ফ্লোরে ফিডার লাইন ও লেক লাইট এবং ক্যাবল পরিবর্তনের জন্য কোটি কোটি টাকা প্রাক্কলন করা হয়েছিল শুধুমাত্র সরকারি অর্থ আত্মসাত এবং তছরুপের জন্য। আমব্রেলা প্রজেক্টের প্রতিটি কাজ আলাদা আলাদাভাবে কমিটি করে তদন্ত করলে এর সত্যতা পাওয়া যাবে।
বিসিএস এসোসিয়েশনে টাকার কুমির নামে পরিচিত গণপূর্তের এই উপ বিভাগীয় প্রকৌশলী এস এম ফরহাদুজ্জামান ওরফে আজাদ।
এ বিষয়ে বক্তব্য জানতে তার দুটি মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হয়।





