
বিশেষ প্রতিনিধি:
তিনি গণপূর্ত অধিদপ্তরের শেরেবাংলা নগর সার্কেলের নির্বাহী প্রকৌশলী। তার অধিক্ষেত্র জাতীয় সংসদ ভবন এলাকা। প্রায় ৭ বছর ধরে ছিলেন একই পদে একই জায়গায়। নজিরবীহিন এমন ঘটনা ঘটতে থাকলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছেন তিনি। স্ত্রী সন্তান নিয়ে বছরে একাধিকবার প্রতিবেশী দেশ ভারতেও যান তিনি। বহুল আলোচিত নির্বাহী প্রকৌশলী সমীরণ মিস্ত্রী সম্প্রতি তার অধীনের উপ-বিভাগীয় প্রকৌশলী সিফাত ওয়াসীকে নিয়ে ভারত ঘুরে এসেছেন। ভারতের চেন্নাইয়ে গত বছরের অক্টোবরে ঘুরে এসেছেন তারা দুজন। বিষয়টি নিয়ে গণপূর্তের সবাই কমবেশী অবগত আছেন। বিদেশ যাওয়ার জন্য তারা দুজন এক সঙ্গেই সরকারি আদেশ (জিও) নিয়েছেন। শুধু তাই নয়-গণপূর্ত ইএম বিভাগ-৭ এর বহুল আলোচিত নির্বাহী প্রকৌশলী সমীরণ মিস্ত্রী ও তার অধীনের উপ-বিভাগীয় প্রকৌশলী সিফাত ওয়াসী সব সময় একই বিভাগে দায়িত্ব পালন করে যাচ্ছেন বছরের পর বছর। সম্প্রতি এ জুটির বদলি আদেশ হয়েছে একই সঙ্গে। একই বিভাগে। অনেকে এ দুজনের পেশাগত সম্পর্কের বাইরের সমীকরণকে ভিন্ন সম্পর্কের ইঙ্গিত দেন। বলেন-একজন আরেকজনের কাছাকাছি ছাড়া থাকতে পারেন না।
গত ১ সেপ্টেম্বর গণপূর্তের ইএম বিভাগ-৭ থেকে সমীরণ মিস্ত্রীকে পিএন্ডডি বিভাগ-১ এ বদলি করা হয়। ইএম বিভাগ-৭ এ নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আনোয়ার হোসেনকে। এর আগে দীর্ঘ ৭ বছর গণপূর্তের সবচেয়ে প্রেস্টিজিয়াস ডিভিশনে দায়িত্ব পালন করেন সমীরণ মিস্ত্রী। সাবেক প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, পরে গণপূর্ত সচিব শহীদুল্লাহ খন্দকার ও গণপূর্ত প্রতিমন্ত্রী মো. শরীফ আহমেদকে ব্যবহার করে নিয়ম বহির্ভূতভাবে একই বিভাগে দায়িত্ব পালন করেছেন। কখনো কখনো তিনি শেখ হেলাল, শেখ জুয়েল ও তার স্ত্রীকে ব্যবহার করে নিজের পোস্টিং টিকিয়ে রেখেছিলেন।

শেখ হাসিনা সরকারের বিদায়ের পর এসব মাফিয়া প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবির পরিপ্রেক্ষিতে গত ১ সেপ্টেম্বর সমীরণ মিস্ত্রীকে ইএম পিএন্ডডি বিভাগ-১ এ বদলি করা হয়। তিনি ইএম বিভাগ-৭ এর দায়িত্ব হস্তান্তর করে নতুন পদায়নকৃত পদে যোগদান করেছেন। কিন্তু মন পড়ে ছিল সিফাত ওয়াসীর কাছে। অবশেষে প্রধান প্রকৌশলীর সঙ্গে দেখা করে সিফাত ওয়াসীকে তার অধীনে বদলির অনুরোধ জানালে ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) সরকারি ছুটির দিনে সিফাত ওয়াসীকে সমীরণের অধীনে বদলি করা হয়।
ইএম বিভাগ-৭ এর অধীনে প্লানিং কমিশনসহ গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্বে ছিলেন সিফাত ওয়াসী। নিজ আওতাধীন এলাকায় দায়িত্ব পালনে চরম অদক্ষতা ও দুর্নীতির পরিচয় দেন সিফাত ওয়াসী। দায়িত্ব পালনের পুরো সময়টিতেই তিনি নির্বাহী প্রকৌশলী সমীরণ মিস্ত্রীর সঙ্গে লেপ্টে ছিলেন।
এ নিয়ে সে সময়ে নানা কথাবার্তা উঠলেও সমীরণ তার ক্ষমতাবলে আগলে রেখেছিলেন সিফাত ওয়াসীকে। সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের স্ত্রী সিফাত ওয়াসীকে বদলি করার জন্য প্রধান প্রকৌশলীকে অনুরোধ জানালেও সমীরণ নিজ ক্ষমতাবলে তা আটকে দিয়েছিলেন। সে সময়ে গুঞ্জন উঠেছিল তারা বিয়ে করেছেন।
সিফাত ওয়াসী দীর্ঘদিন ধরে সিঙ্গেল জীবন-যাপন করলেও শুধুমাত্র সমীরণের কারনে অন্য কোথাও বিয়ে করেননি। তাকে তার বোন, বন্ধু ও সহকর্মীরা বিয়ের জন্য চাপ দিলেও নানা অজুহাতে এড়িয়ে গেছেন। এবারের পোস্টিংয়ের পর সবার বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে, যত চেষ্টাই করুক না কেন সিফাতকে সমীরণ থেকে আলাদা করা কঠিনই শুধু নয়, অসম্ভব।
এ বিষয়ে বক্তব্য জানতে সমীরণ মিস্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে কিছু না বলেই ফোন কেটে দেন।





