বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে: মোহাঃ সাহিদুজ্জামান টরিক

0
272

আমরা প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশকে ভালবাসি। আমরা কোন রাজনীতি বুঝি না, আমরা কোন দলবাজি বুঝি না। আমরা চাই বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। আইন তার নিজস্ব গতিতে চলবে, আইন সবার জন্য সমান। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলেছেন এনআরবি ওয়ার্ল্ড এর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাঃ সাহিদুজ্জামান টরিক।

বিজ্ঞপ্তিতে আরও বলঅ হয়- বাংলাদেশে যেদিন আইনের শাসন প্রতিষ্ঠা হবে সেদিন আর কেউ দুর্নীতি করতে সাহস পাবে না। কেউ আর দূর্নীতি করতে পারবে না। চাটুকার, পা-চাটা রাজনীতিবিদ তৈরি হবে না। সবার জন্য কঠোর শাস্তির ব্যবস্থা থাকতে হবে। যেই অন্যায় করুক তার শাস্তি নিশ্চিত করতে হবে। দুর্নীতিবাজ সবাইকে কঠোর আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে বলেও জানান তিনি।

সারা বাংলাদেশ এখন যেভাবে চলছে সেটা আমাদের কারও কাম্য নয়। আমাদের বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে। আর এর জন্য প্রয়োজন কঠোর আইনের শাসন। আইন যখন সবার জন্য সমান হবে তখন আর কেউ অন্যায় করে পার পাবে না। তাহলেই গোটা সমাজ থেকে অন্যায় ও দুর্নীতি চিরতরে দূরীভূত হবে। বাংলাদেশে স্বাধীনতার পর বিগত বছরগুলোতে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এসেছে কিন্তু তাদের কেউই আইনের শাসন প্রতিষ্ঠা করে নাই। প্রত্যেকে তাদের রাজনৈতিক শাসন কায়েম এবং নিজেদের স্বার্থ হাসিল করেছে।

আসুন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা প্রবাসীরা একসাথে আওয়াজ তুলি “সমাজের প্রতিটি স্থরে আমরা সংস্কার চাই, কঠোর আইনের শাসন চাই”। তবেই আমাদের বাংলাদেশ সত্যিকারের সোনার দেশে পরিনত হবে।