
বিশেষ প্রতিবেদক:
আজিমপুর সরকারি আবাসন প্রকল্পের বিল, ভুয়া বিল, এবং বিলের গ্যাপ বাবাদ বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠান থেকে প্রায় ৪০ কোটি টাকা আত্মসাত করেছেন আজিমপুর গণপূর্ত উপ বিভাগ-২ এর উপ বিভাগীয় প্রকৌশলী মো. মিজানুর রহমান। উক্ত টাকা দিয়ে রাজধানীর রামপুরা এলাকায় ৫ তলা ভবন কিনেছেন তিনি।

‘ছেলের নামে ব্যবসার জন্য ১০ কোটি টাকার পুঁজিও দিয়েছেন এক সময় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করা মিজানুর রহমান’
ভবন নির্মাণ প্রতিষ্ঠান শান্তা প্রপাটিজ-এ একাধিক ফ্ল্যাটও কিনেছেন। ছেলের নামে আমদানি রপ্তানির ব্যবসাও খুলেছেন তিনি। এই ব্যবসার আড়ালে বিদেশে অর্থপাচার করছেন গণপূর্তের এই উপ বিভাগীয় প্রকৌশলীমো. মিজানুর রহমান। ছেলের নামে ব্যবসার জন্য ১০ কোটি টাকার পুঁজিও দিয়েছেন এক সময় বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করা মিজানুর রহমান।
এসব বিষয়ে বক্তব্য জানতে যোগাযোগ করা হয় তার সঙ্গে।




